ভিসা ছাড়াই ওমরা হজ্জ্ব করতে পারবে ২৯ দেশের নাগরিক।
মুসলমানদের জন্য হ্জ্জ্ব একটি গুরত্ব পূর্ন ধর্মীয় আমল। তাই ভিসা ছাড়াই ওমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। সৌদি সরকার জানিয়েছে ২৯ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই পবিত্র ওমরাহ হজ্জ্ব পালন করার সুযোগ পাবেন। এসব দেশের নাগরিকদের আগাম কোন ভিসার প্রয়োজন নেই। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি সরকার গালফ নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নাগরিকেরা ভিসা ছাড়া হজ্জ্ব করার সুবিধা পাবেন। তবে সুবিধাটি ভোগ করার জন্য হজ্জ্ব পালন কারীকে অবশ্যই এ সকল দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
হজ ও ওমরা মন্ত্রণালয় তথ্যমতে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ওমরাহ পালনকারীদের সহজ প্রক্রিয়া , উচ্চ মানের সেবা প্রদান এবং তীর্থযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষে সৌদি সরকার এ পদক্ষেপ গ্রহন করেছে।
হজ ও ওমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরা পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে তাদের সহজভাবে তাদের শিডিউল বুক করতে পারবেন। এছাড়াও তারা সরাসরি এসেই ওমরা পালনের সুযোগ পাবেন।
সৌদি সরকার জানিয়েছে , এসব দেশের নাগরিকদের জন্য অন্য অ্যারাইভাল ভিসার প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাযনক করতে যাচ্ছে। এর আওতাধীন সে সকল দেশের নাগরীকরা ওমরা, নাকি পরিদর্শনের জন্য আসছে সেটা বিবেচনা করা হবে না। এছাড়া ভিসাধারীদের নিকটাত্মীয়রাও এ সকল সুবিধা পাবে।
হজ ও ওমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে ট্রানজিট ভিসা প্রসেসিং এর মাধ্যমেও ওমরা হজ্জ্ব পালন করতে পারবে । তবে এ সুবিধা কেবল সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা পাবেন। বিশ্বজুড়ে সকল মুসলিমদের জন্য যাহাতে বিশ্ব মুসলমান খুব সহজে কোন প্রকার যামেলা ছাড়া ওমরা পালন করতে পারে, এ সকল বিষয় মাথায় রেখে সৌদি সরকার সহ হজ্জ্ব ও ওমরা মন্ত্রনালয় এ পদক্ষেপ গ্রহন করেছেন।
হজে গিয়ে যে কাজ করলে হতে পারে ৫ মিলিয়ন রিয়াল জরিমানা চলতি মৌসুমে হজ করতে আসা যাত্রীদের জন্য কিছু সতর্কতা জারি করেছে সৌদি আরবের সরকার। হজ করতে এসে যদি কোনো যাত্রী বিনা অনুমতিতে কোনো অবৈধ কর্মকান্ড যেমন-ফান্ড সংগ্রহের মত কাজে জড়িয়ে পড়েন তাদেরকে ৭ বছরের জেলবাস অথবা ৫ মিলিয়ন রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।




কোন মন্তব্য নেই